পোস্টগুলি

ছবি
  চাকরি ১২ টা ৪৯ মিনিট, ১০ জুন ২০২৩ অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, বেতন ৪৮ হাজার ব্যাংক এশিয়া লিমিটেড জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডায়নামিক ও এনার্জেটিক কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মহানগর ডেস্ক ১ মিনিটে পড়ুন পদের নাম : ট্রেইনি অফিসার ও পদের সংখ্যা  নির্ধারিত নয়। আবেদন করার যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ২.৫০ এর কম হওয়া যাবে না।   এসএসসি অ্যান্ড এইচএসসিতে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে এবং প্রার্থীর বয়সসীমা ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।   আরও পড়ুন:   অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে বিসিপিসিএল, বেতন ৪২ হাজার   বেতন ও সুযোগ সুবিধা : শিক্ষানবিশ হিসেবে মাসিক বেতন ৪০০০০ টাকা। এক বছর পরে স্থায়ীকরণের পর ৪৮৭৫০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।   আবেদন যেভাবে করবেন : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে  লিংকে  প্রবেশ করুন।   আ...
ছবি
  বাংলাদেশ ১৪ টা ১১ মিনিট, ১০ জুন ২০২৩ নিঃশর্ত ক্ষমা চায়নি ডেইলি স্টার, মামলা হবে: তাপসের আইনজীবী মানহানিকর সংবাদ প্রকাশের ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করায় ডেইলি স্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবীরা। শেখ ফজলে নূর তাপস: ফাইল ছবি মহানগর ডেস্ক ২ মিনিটে পড়ুন শনিবার (১০ জুন) রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনে সংবাদ সম্মেলনে তাপসের আইনজীবীরা এ ঘোষণা দেন।   মেয়রের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, আনকন্ডিশনাল অ্যাপলজি চেয়ে বিবৃতি দেয়নি ডেইলি স্টার। ডেইলি স্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হবে। মামলাটি হবে দেওয়ানি ও ফৌজদারি আইনে।    তিনি বলেন, গত ৫ জুন ডেইলি স্টারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে বলা হয়, মেয়র তাপসকে নিয়ে মানহানিকর লেখা অনলাইন থেকে রিমুভ করতে হবে। একই সঙ্গে ডেইলি স্টার কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ডেইলি স্টার অনলাইন থেকে ওই লেখা রিমুভ করেছে ঠিকই, কিন্তু তারা নিঃশর্ত ক্ষমা চায়নি। শুধু বলে...
ছবি
  বাংলাদেশ ১৭ টা ২৪ মিনিট, ৯ জুন ২০২৩ মায়ের শাড়িতে মুড়িয়ে কবর দেয়া হবে ‘দাদা ভাই’কে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানকে (দাদা ভাই) তার শেষ ইচ্ছে অনুযায়ী, গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে মায়ের শাড়িতে মুড়িয়ে সমাহিত করা হবে। সিরাজুল আলম খান। ছবি: ভিডিও থেকে নেয়া নিবির সাহা ২ মিনিটে পড়ুন শুক্রবার (৯ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে প্রবীণ এ রাজনীতিবিদের ভাতিজি ব্যারিস্টার ফারা খান সাংবাদিকদের এ কথা জানান।   তিনি বলেন, ঢাকা মেডিকেল থেকে মোহাম্মদপুরের মারকাজুল ইসলামে গোসলের জন্য মরদেহ নেয়া হবে। সেখান থেকে শমরীতা হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জানাজা হবে। তারপর নোয়াখালীর কোম্পানিগঞ্জের আলীপুর প্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানে জানাজা শেষে মায়ের শাড়িয়ে মুড়িয়ে সেখানেই সমাহিত করা হবে তাকে।   সিরাজুল আলম খানের ছোট ভাই ফেরদৌস আলম খান জানান, বড় ভাইয়ের শেষে ইচ্ছে অনুযায়ী তাকে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে মায়ের কবরের পাশে মায়ের একটি শাড়িতে মুড়...
ছবি
  বাংলাদেশ ১৪ টা ৪১ মিনিট, ৯ জুন ২০২৩ জাতীয় নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই: শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তবে বহির্বিশ্বের আশা ও প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হবে। মাদারীপুরে শিল্পকলা একাডেমিতে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। ছবি: সময় সংবাদ সঞ্জয় কর্মকার অভিজিৎ ১ মিনিটে পড়ুন শুক্রবার (৯ জুন) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, নির্বাচন সাংবিধানিক পদ্ধতিতেই হবে। সারা পৃথিবীতে যেসব গণতান্ত্রিক দেশ রয়েছে, সেসব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। এখানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সেটা সংবিধানে নেই, এমনকি পৃথিবীর কোথায়ও নেই। আরও পড়ুন:   নিরপেক্ষ ...