স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুরকে গ্রেড-১ পদে পদোন্নতি

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুরকে গ্রেড-১ পদে পদোন্নতি

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীকে গ্রেড- ১ পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গ্রেড-১ পেলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান। সংগৃহীত ছবি
গ্রেড-১ পেলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান। সংগৃহীত ছবি

আতাউর রহমান রাইহান 

স্থলবন্দর কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যা বাংলাদেশের স্থলবন্দরগুলোকে নিয়ন্ত্রণ করে। এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। বর্তমানে বাংলাদেশের ২৪টি স্থলবন্দর রয়েছে।

 এছাড়াও আরেকটি প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদকে আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৪ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছ
 
ভিন্ন প্রজ্ঞাপনে প্রাথমিত শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ ও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের পরিচালক হাবিবুল ইসলামকে অবসর দেয়ার জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাঁরা যাচ্ছেন

লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক