চলতি বছরে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ৫৮ বিভাগীয় মামলা

 

চলতি বছরে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ৫৮ বিভাগীয় মামলা

চলতি বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অধীনে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে মোট ৫৮টি বিভাগীয় মামলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ২০২২-২৩ এর এমন তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ৫৮ বিভাগীয় মামলা

আতাউর রহমান রাইহা




বুধবার (১১ অক্টোবর) এ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, মামলাগুলোর মধ্যে ৩০টি নিষ্পত্তি করা হয়েছে। বাকি আছে ২৮টি।

বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে মোট বিভাগীয় মামলার সংখ্যা ৫৮। এছাড়া মোট অভিযোগ ১ হাজার ২৪৬টি, যার সবগুলোই নিষ্পত্তি হয়েছে বলেও বার্ষিক প্রতিবেদনে জানানো হয়।

আরও পড়ুন: ‌‌https://news24hbangladesh.blogspot.com/2023/10/blog-post.html
 এ সময়ের মধ্যে শৃঙ্খলা ও দুর্নীতিজনিত ১৮ হাজার ৬২৯টি প্রতিবেদন দিয়েছে শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ। এছাড়া ২৪টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির তথ্য পাঠানো হয়েছে বলেও এতে জানানো হয়।
 
বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২-৯ গ্রেডভুক্ত ১ জন কর্মকর্তা, ১০-১৬ গ্রেডভুক্ত ২ জন কর্মচারী, ১৭-২০ গ্রেডভুক্ত ১ জন কর্মচারী এবং দফতর বা সংস্থার প্রধানদের মধ্যে থেকে ১ জনকে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাঁরা যাচ্ছেন

লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক