বিএনপির শনিবারের মহাসমাবেশ সামনে রেখে ঢাকায় প্রবেশের সড়ক–মহাসড়কে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঢাকায় কেন আসছেন, তার কারণ ব্যাখ্যাসহ কাগজপত্র দেখতে চায় তারা। যানবাহনে কী বহন করা হচ্ছে, তা–ও পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা মানিব্যাগ ও ব্যাগে কী আছে তা–ও পরীক্ষা করে তারা।
ঢাকার আবদুল্লাহপুর মোড়ে র্যাবের তল্লাশিচৌকি। তল্লাশি করা হচ্ছে গাড়ি ও যাত্রীদের ব্যাগ। বিকেল সাড়ে চারটায়
রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। বিকেল সাড়ে চারটার দিকে
ঢাকার ধউর বেড়িবাঁধ মোড়ে পুলিশের তল্লাশি। মোটরসাইকেল থামিয়ে ব্যাগ পরীক্ষা করছে তারা। বেলা সাড়ে তিনটায়
সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে বিভিন্ন পরিবহনে তল্লাশি চলাকালে এক ব্যক্তির পরিচয়পত্র দেখছেন পুলিশের এক সদস্য। সকাল আটটার দিকে সাভারের আমিনবাজারে
রাজধানীর প্রবেশমুখে যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজধানীর গাবতলী এলাকায় বিকেল পাঁচটার দিকে
সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে বিভিন্ন পরিবহনে তল্লাশি চলাকালে এক ব্যক্তির পরিচয়পত্র দেখছেন পুলিশের এক সদস্য। সকাল আটটার দিকে সাভারের আমিনবাজারে
রাজধানীর প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির কারণে সৃষ্টি হয় যানজট, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাজধানীর গাবতলী এলাকায় বিকেল পাঁচটার দিকে
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
১২ টা ১৫ মিনিট, ৮ জুন ২০২৩ মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার বন্দর পিঙ্গিরান সুবাংয়ের একটি নির্মাণ সাইটের ভবন থেকে পড়ে যাওয়া বালির ব্যারেলে পিষ্ট হয়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় নির্মাণ সাইটের ভবন থেকে পড়ে যাওয়া বালির ব্যারেলে পিষ্ট হয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত মোহাম্মদ আবদুল কাদের ১ মিনিটে পড়ুন স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সুবাংয়ের এই নির্মাণ সাইটে ঘটনা ঘটে। এই সময় ৪৪ বছর বয়সী বাংলাদেশি নির্মাণস্থলে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক সেলাঙ্গর নোরাজাম খামিস জানান, তিনি ওইদিন বেলা ১১টা ৫৭টা মিনিটের সময় একটি জরুরি কল পেয়ে পাঁচ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনাস্থল থেকে বাংলাদেশির লাশ উদ্ধার করেন। আরও পড়ুন: তিনি আরও বলেন, দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিকের লাশটি পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে থাকা পুলিশ টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মৃত্যু...
খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতিমা বেগমও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি গুলশানের বাসা থেকে একটি গাড়িতে করে রওনা হয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতিমা বেগমও। খালেদা জিয়া কারাবন্দী থাকা অবস্থায় ফাতেমা তাঁর সঙ্গে ছিলেন। আরও যাচ্ছেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও। তাঁরা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও প্রটোকল অফিসার এস এম পারভেজও খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্য...
চাকরি ৮ টা ১৯ মিনিট, ৯ জুন ২০২৩ অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে বিসিপিসিএল, বেতন ৪২ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন। ছবি: প্রতীকী মহানগর ডেস্ক ১ মিনিটে পড়ুন পদের নাম ও সংখ্যা: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), ৫টি। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলে পাসের ক্ষেত্রে প্রতি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা গত ৫ জুন সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে আইডিএলসি, বেতন ২৬ হাজার বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪২ হাজার টাকা দেয়া ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন